কেশপুরে তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য
দি নিউজ লায়ন ; বুধবার রাতে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরের বিকলচক মাঠ সংলগ্ন এলাকা থেকে একাধিক ডিবা ভর্তি তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো সমগ্র এলাকায়।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় কেশপুর থানার পুলিশ।কে বা কারা কি কারনে এই তাজা বোমা মজুদ রেখে গেছে তা খতিয়ে দেখার জন্য কেশপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে ।
প্রসঙ্গত ভোট পরবর্তী হিংসা অব্যাহত রয়েছে কেশপুর বিধানসভা কেন্দ্রে, তবে এই তাজা বোমা উদ্ধার ঘিরে কার্যত আতঙ্ক ছড়িয়েছে কেশপুর বিধানসভা এলাকায়। এই বোমা কি কাজে লাগতো সেই নিয়ে উঠছে প্রশ্ন। উল্লেখ করা যায় যে বিধানসভা নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষে তৃণমূল কংগ্রেস প্রার্থী শিউলি সাহা বিজেপি প্রার্থী পৃথ্বীশ কুঁয়ার কে হারিয়ে দ্বিতীয়বারের জন্য কেশপুর এর বিধায়ক নির্বাচিত হয়েছেন।
বিধানসভা নির্বাচনের দিন তৃণমূল কংগ্রেসের প্রার্থী শিউলি সাহার এজেন্ট কে বিজেপি মারধর করেছিল যার ফলে কান্নায় ভেঙে পড়েছিলেন শিউলি সাহা। এরপর কেশপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জয়লাভ করবে বলে আশা করেন বিজেপি নেতারা। ভোট গণনার দিন প্রথমে বিজেপি এগিয়ে থাকলেও শেষ হাসি হাসে তৃণমূল কংগ্রেসএর প্রার্থী শিউলি সাহা।
করোনা পরিস্থিতির জন্য কেশপুরে সমস্ত বিজয় অনুষ্ঠান বন্ধ রাখা হয়েছে। নবনির্বাচিত বিধায়ক শিউলি সাহা দলীয় কর্মী ও সমর্থকদের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন করেছেন। কিন্তু বুধবার রাতে বিপুল পরিমান বোমা উদ্ধারের ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে কেশপুর বিধানসভা এলাকায়। কারা কি কারণে ওই বোমা মজুদ করেছিল তা খতিয়ে দেখার জন্য কেশপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে। তবে বোমা উদ্ধারের ঘটনায় কোন রাজনৈতিক দলের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Post a Comment